Logo
Logo
×

খবর

ভেদরগঞ্জে পদ্মার পেটে অর্ধকোটি টাকার স্কুল

Icon

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভেদরগঞ্জে পদ্মার পেটে অর্ধকোটি টাকার স্কুল

ছবি: যুগান্তর

পদ্মার ভাঙনে ভেদরগঞ্জে কাঁচিকাটা ইউনিয়নের উত্তর মাথাভাঙ্গা মান্নান সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদীতে বিলীন হয়ে গেছে। এতে বিপাকে পড়েছে শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক। শিক্ষা কার্যক্রম পরিচালনা করার বিকল্প কোনো জায়গা না থাকায় শিক্ষকরাও বিব্রতকর অবস্থায় আছেন।

জানা যায়, প্রায় ৭০ লাখ টাকা ব্যয় একতলাবিশিষ্ট স্কুল ভবনটি নির্মাণ করে এলজিইডি। নির্মাণের আট বছরের মাথায় পদ্মার ভাঙনে বিলীন হয়ে যায় স্কুলটি। এছাড়া গত সাত দিনে পদ্মার ভাঙনে বিলীন হয়ে গেছে ওই ইউনিয়নের চরবার্নিয়াল, শীবস্যাম, উত্তর মাথাভাঙ্গসহ চারটি গ্রাম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন বলেন, ‘গত বৃহস্পতিবার বন্ধ করে যাওয়ার সময় বিদ্যালয়টি থেকে নদীর দূরত্ব দেড়শ ফুটের উপরে ছিল। রোববার এসে দেখি স্কুলটির চার ভাগের তিন ভাগ নদীতে বিলীন হয়ে গেছে। এখন আমরা বিদ্যালয়টি কোথায় স্থাপন করব তা বলতে পারছি না।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আল মুজাহিদ দিপু বলেন, ‘২০১৬ সালে বিদ্যালয়টি স্থাপন করা হয়। পরের বছর একতলা ভবন নির্মাণ হয়, যা এখন আট বছরের মাথায় নদীভাঙনে বিলীন হয়ে গেছে। বিদ্যালয় ভবনটি বিলীন হওয়ায় আমরা শিশু শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রাখতে প্রয়োজনী পদক্ষেপ নেব।’

উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুস ছোবাহান মুন্সী বলেন, আমরা বিদ্যালয় ভবনটি রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ডকে চিঠি দিয়েছি। তারা কোনো পদক্ষেপ নেয়নি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম