Logo
Logo
×

খবর

ইস্ট ওয়েস্ট ভার্সিটিতে তথ্য ও জ্ঞান ব্যবস্থাপনা বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে তথ্য ও জ্ঞান ব্যবস্থাপনাবিষয়ক তিন দিনের চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন-২০২৫ মঙ্গলবার শুরু হয়েছে। রাজধানীর আফতাবনগরের প্রতিষ্ঠানটির মঞ্জুর এলাহী অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান হয়। ‘অ্যাক্সেস টু অ্যাকশন : রিথিংকিং ইন ইনফরমেশন প্র্যাকটিসেস ইন এআই’-এই প্রতিপাদ্যে সম্মেলনের আয়োজন করেছে প্রতিষ্ঠানটির তথ্য অধ্যয়ন বিভাগ। এতে বিভিন্ন দেশের বিশিষ্ট পণ্ডিত, তথ্য পেশাদার ও প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে জ্ঞান এবং শিক্ষাকে পুনর্গঠন করছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করছেন তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শামস রহমান। প্রোগ্রাম চেয়ার ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। বক্তব্য দেন-ড. হাজিমে শিরাসাকা (জাপান), অধ্যাপক বার্ন্ড মার্কশেফেল (জার্মানি) এবং অধ্যাপক জিন-চার্লস ল্যামিরেল (ফ্রান্স)।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শামস রহমান বলেন, ‘বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) জীবনের প্রায় সব ক্ষেত্রে প্রভাব ফেলছে। শুধু প্রযুক্তি বা ডেটা সায়েন্স নয়, বরং শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা, কৃষি, এমনকি নিরাপত্তা খাতেও এর ব্যবহার দ্রুত বাড়ছে। তবে এআই ব্যবহারের আগে এর ভালো ও মন্দ দিকগুলো সম্পর্কে ধারণা থাকা জরুরি। ব্যবসা ও প্রশাসনিক কাজে এআই ভুলভাবে ব্যবহৃত হলে আর্থিক ক্ষতি থেকে শুরু করে ক্রেতার অসন্তুষ্টির মতো বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে। এআই’র যুগে কোনটা মিথ্যা, কোনটা মিস ইনফরমেশন আর কোনটা ডিসইনফরমেশন তা নির্ণয় করা দুরূহ।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম