সেনাবাহিনীর ওপর হামলা
গোপালগঞ্জে গ্রেফতার আসামির কারাগারে মৃত্যু
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গোপালগঞ্জে সেনাসদস্যের ওপর হামলার মামলায় গ্রেফতার এক আসামির কারাগারে মৃত্যু হয়েছে। তার নাম ইলাহি সিকদার। গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জিবিতেষ বিশ্বাস ও জেলা কারাগারের জেলার আবুল হোসেন জানিয়েছেন, শনিবার রাত ১টায় অসুস্থ ওই আসামির মৃত্যু হয়। ইলাহি সিকদার গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলসি গ্রামের মহি সিকদারের ছেলে। তার স্থানীয় ফলসি বাজারে মিষ্টির দোকান ছিল। ইলাহি সিকদারের বড় ভাই কুদরত সিকদার বলেন, ৩ সেপ্টেম্বর ভাইকে ফলসি গ্রামের বাড়ি থেকে সেনাবাহিনী গ্রেফতার করে। ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণআন্দোলনের মুখে পদত্যাগ করেন। শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করার প্রতিবাদে ১০ আগস্ট ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে দেশি অস্ত্র নিয়ে মহড়া ও বিক্ষোভ সমাবেশ করেন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় সেনাসদস্যদের সঙ্গে বিক্ষোভকারীরা বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তারা সেনাসদস্যদের ওপর হামলা করেন। এ ঘটনায় ২২ আগস্ট ১০ বেঙ্গল রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্নেল মো. মাকসুদুল আলম বাদী হয়ে মামলা করেন।
