|
ফলো করুন |
|
|---|---|
পাবনার চাটমোহর পৌরসভার সাবেক মেয়র ও পৌর শহরের মধ্যশালিখা মহল্লার প্রয়াত আব্দুল কাদেরের (গুঠু মির্জা) ছেলে মির্জা রেজাউল করিম দুলাল (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। বৃহস্পতিবার বিকালে রাজধানীর মিরপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সাবেক এই পৌর মেয়র ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। চাটমোহর (পাবনা) প্রতিনিধি।
