Logo
Logo
×

ঘরে বাইরে

সুতোর গল্প নিজস্বতায় বোনা উৎসব

Icon

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সম্প্রতি এফইএবি নিবেদিত ‘সুতোর গল্প নিজস্বতায় বোনা উৎসব’ শিরোনামে দেশীয় ঐতিহ্যবাহী পণ্যের ফ্যাশন শো পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হয়। বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন। অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফের সার্বিক সহযোগিতায় ফ্যাশন এন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফইএবি) নিবেদিত ‘সুতোর গল্প নিজস্বতায় বোনা উৎসব’ শিরোনামে দেশীয় ঐতিহ্যবাহী পণ্যের একটি ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। শোয়ের ফ্যাশন এক্সেসরিজ ব্যাগ কালেকশন সহযোগিতায় ছিলেন ট্যানের তানিয়া ওয়াহাব ও কালিন্দীর মুনিয়া জামান। ফ্যাশন শোয়ের কোরিওগ্রাফার বুলবুল টুম্পার সঙ্গে শো স্টপার হিসাবে মঞ্চে আসেন দেশের জনপ্রিয় মডেল শাবনাজ সাদিয়া ইমি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম