Logo
Logo
×

ঘরে বাইরে

লা রিভ-এর ঈদ এডিট প্রেস প্রিমিয়ার

Icon

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সম্প্রতি ঢাকার র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত এ আয়োজনে লা রিভের আসন্ন ঈদ কালেকশনের এক্সক্লুসিভ প্রিভিউ উপস্থাপন করা হয়। ঈদের পোশাক, প্রিন্টস্টোরির ভিন্নধর্মী উপস্থাপন, গেমস ও লাইভ মিউজিক মিলে পুরো অনুষ্ঠানটিই পরিণত হয় আনন্দমেলায়।

অনুষ্ঠানের শুরুতেই ছিল ফার্স্ট প্রিমিয়ার পর্ব। এ পর্বে অতিথিদের সামনে প্রথমবারের মতো প্রদর্শিত হয় ঈদের ক্যাম্পেইন ভিডিওগুলো। এরপর ওয়েলকাম স্পিচে লা রিভের প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস অতিথিদের স্বাগত জানান এবং প্রিন্টস্টোরি নিয়ে একটি সংক্ষিপ্ত ব্রিফ দেন। আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল সাংবাদিকদের অংশগ্রহণে একটি স্পিন হুইল গেম। পরে মন্নুজান নার্গিস ঈদ ২০২৬-এর ফ্যাশন ট্রেন্ড নিয়ে একটি সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ ব্রিফ দেন। ম্যাক্রো ফ্লোরাল প্রিন্ট, ফারশি সালোয়ার-কামিজ, মেডিটেরিয়ান অনুপ্রেরণা, ড্রপ শোল্ডার, ওয়াইড লেগ প্যান্টসহ এবারের ঈদের ট্রানজিশনাল ট্রেন্ড, যেখানে শীত ও গ্রীষ্মের স্টাইল একসঙ্গে মিশেছে, এ বিষয়গুলো তিনি বিশেষভাবে তুলে ধরেন। তিনি লা রিভের প্রযুক্তিগত অগ্রগতির কথাও তুলে ধরেন। অনুষ্ঠানের শেষে রিভ গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম রেজাউল হাসান ভোট অফ থ্যাঙ্কসের মাধ্যমে অতিথিদের ধন্যবাদ জানান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম