|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ ট্রাভেল ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি অ্যাওয়ার্ডসে ‘হোটেলিয়ার অব দ্য ইয়ার’ সম্মাননায় ভূষিত রেনেসন্স ঢাকার জেনারেল ম্যানেজার মো. আল আমিন। রেনেসন্স ঢাকা গুলশান হোটেল গর্বের সঙ্গে জানাচ্ছে, বাংলাদেশ মনিটর আয়োজিত বাংলাদেশ ট্রাভেল ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি অ্যাওয়ার্ডস মর্যাদাপূর্ণ সম্মাননায় ভূষিত হয়েছেন। মো. আল আমিন বলেন, ‘এ সম্মাননা আমার জন্য অত্যন্ত গর্বের ও তাৎপর্যপূর্ণ। আমাদের সম্মিলিত প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়ার জন্য বাংলাদেশ মনিটরকে ধন্যবাদ এবং বাংলাদেশের আতিথেয়তা শিল্পের সবার প্রতি কৃতজ্ঞ।’
