Logo
Logo
×

ঘরে বাইরে

বিশ্বরঙ-এ ফাল্গুন

Icon

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বসন্তকে ঘিরে আনন্দ ও আবেগের প্রকাশে ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করল ফাল্গুন কালেকশন। কালেকশনে বসন্তের স্বচ্ছতা ও সৌন্দর্যকে তুলে ধরা হয়েছে উজ্জ্বল হলুদ, বাসন্তী, গোলাপি, সবুজ ও অফ-হোয়াইট রঙের সমন্বয়ে। আরামদায়ক হালকা ফেব্রিক ও নান্দনিক ডিজাইনের কারণে প্রতিদিনের আড্ডা থেকে শুরু করে উৎসবের দিন-সব ক্ষেত্রেই এ পোশাকগুলো মানানসই। ফাল্গুন কালেকশনে থাকছে-নারী ও পুরুষদের জন্য শাড়ি, কুর্তি, থ্রি-পিস, পাঞ্জাবি ও টপস।

ফাল্গুন মানেই রঙে রঙে অনুভূতির প্রকাশ। এ কালেকশনে বসন্তের ভালোবাসা, আনন্দ আর দেশীয় শিকড়কে ফ্যাশনের মাধ্যমে তুলে ধরা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম