Logo
Logo
×

ঘরে বাইরে

আয়োজন

রঙ বাংলাদেশ-এ ফাল্গুন

Icon

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রঙ বাংলাদেশ এবার ফাল্গুন উৎসবের সংগ্রহে এনেছে মেক্সিকান ফোক আর্টের উজ্জ্বল রং, জ্যামিতিক নকশা ও ঐতিহ্যবাহী প্রতীক। হাতে আঁকা মোটিফ, ছন্দময় প্যাটার্ন ও সূক্ষ্ম নকশায় ফুটে উঠেছে কারুশিল্পের সৌন্দর্য। এবারের উৎসবেও হাফসিল্ক, কটন ও অন্যান্য আরামদায়ক কাপড়ে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, অ্যাম্ব্রয়ডারি ও হাতের কাজ ফুটে উঠেছে। সংগ্রহে রয়েছে শাড়ি, থ্রি-পিস, সিঙ্গেল কামিজ, টপস, টিউনিক, স্কার্ট, পাঞ্জাবি, শার্ট ও টি-শার্ট, যা সব বয়সি মানুষের রুচির উপযোগী। বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে ফ্যামিলি ম্যাচিং পোশাক, যা পুরো পরিবার একই রং ও থিমে একসঙ্গে বসন্ত উৎসব উদযাপন করতে পারবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম