Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

কালিয়াকৈরে মাসব্যাপী বাণিজ্য মেলায় দর্শনার্থীর ভিড়

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কালিয়াকৈর প্রেস ক্লাব অর্থনৈতিক বিনোদনের কেন্দ্র হিসাবে মাসব্যাপী শিল্প পণ্য ও বাণিজ্য মেলার আয়োজন করেছে। কালিয়াকৈর ট্রাকস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত শিল্পপণ্য ও বাণিজ্য মেলায় এখন ক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। মেলায় শতাধিক স্টলে বিভিন্ন রকম পণ্য পাওয়া যাচ্ছে। প্রেস ক্লাবের উদ্যোগে মাদকমুক্ত পরিবেশে অর্থনৈতিক ও বিনোদনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মেলা প্রাঙ্গণ।

মেলা সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে জেলা প্রশাসনের অনুমতি নিয়ে কালিয়াকৈর প্রেস ক্লাব মাসব্যাপী ওই মেলার আয়োজন করেছে। মহাসড়ক থেকে একটু ভেতরে প্রবেশ করলে দেখা যাবে মেলার আকর্ষণীয় দৃষ্টিনন্দন গেট। মেলায় নারী উদ্যোক্তা দিপার ঐহিত্যবাহী গ্রামীণ পিঠা সবার নজর কেড়েছে। এছাড়া খাজা বদরুদদোজা মর্ডান হাসপাতালের উদ্যোগে ফ্রি চিকিৎসা ও অ্যাম্বুলেন্স সার্ভিস।

পানির ফোয়ারা ও ৮০ ফিট টাওয়ার লাইটিং মেলাকে আকর্ষণীয় করেছে। মেলায় রয়েছে বাহারি শোপিস, বাচ্চাদের খেলনা, ইলেকট্রনিকস সামগ্রী, ক্ষুদ্র ও কুটির শিল্পের বিভিন্ন ইউনিক স্টল, দেশীয় প্রসিদ্ধ বিভিন্ন কোম্পানির প্যাভেলিয়ন। এছাড়া গৃহস্থালি সামগ্রী ও খাবারের দোকান রয়েছে। মেলায় ক্রেতাদের উপচে পড়া ভিড়ে উচ্ছ্বসিত বিক্রেতারাও।

বিভিন্ন সামগ্রী কিনতে দেওয়া হচ্ছে নতুন নতুন ছাড়। আর শিশুদের জন্য রয়েছে নাগরদোলা, সাম্পান, বেবি ট্রেন, ড্রাগন ট্রেন, জামপাড়, হাতি ঘোড়া, হানি সিং, স্নিপার, ভূতের বাড়ি, বিনোদনসহ আকর্ষণ। মেলা চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম