ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আ.লীগের ১২ সদস্য গ্রেফতার
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর রমনা ও গুলশান এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১২ সদস্যকে গ্রেফতার করেছে। তারা হলেন, মো. মাইন উদ্দীন, বিল্লাল হোসেন, মো. রাব্বি, মো. সোহেল হাসান রাফি, আরিফ, নাদিম, মো. শুক্কুর হাওলাদার, শিহাব মুন্সি, মো. জুয়েল, সাদ্দাম মোল্লা, মো. রানা ও মো. নাজমুল।
শুক্রবার বিকালে বাংলামোটর ও গুলশান থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। পরে ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গ্রেফতাররা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সক্রিয় সদস্য। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।
