স্বজন সংবাদ
‘যুগান্তর মেধা অন্বেষণ’ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের গৌরীপুর স্বজন সমাবেশের উদ্যোগে ২৩ জানুয়ারি শুভ সুন্দর কল্যাণকর কাজে স্বজন-এ প্রতিপাদ্য নিয়ে ১১টি ইভেন্টে ‘যুগান্তর মেধা অন্বেষণ’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গৌরীপুর প্রেস ক্লাব মিলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। স্বাগত বক্তব্য রাখেন গৌরীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক মো. রইছ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমিরুল মোমেনীন, গৌরীপুর প্রেস ক্লাবের সদস্য সচিব হুমায়ুন কবীর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সাবেক অর্থ সম্পাদক শামীম খান, শিল্প ও সাহিত্য সম্পাদক ওবায়দুর রহমান, উপজেলা স্বজনের সহসভাপতি শামীমা খানম মীনা, নাদিরা জামান পান্না, মো. জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শামছুজ্জামান আরিফ, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, শামীম আনোয়ার, স্বজন মো. জাহাঙ্গীর আলম নিকেল, আব্দুস সালাম, শিল্পী বেগম, আফ্রিদি হাসান নিরব, হারুন মিয়া প্রমুখ। গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
