মীরসরাইয়ে স্বজনদের একুশের ছড়ার আসর অনুষ্ঠিত
মাহবুবুর রহমান পলাশ
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
যুগান্তর স্বজন সমাবেশ মীরসরাই উপজেলা শাখার উদ্যোগে ৬ ফেব্রুয়ারি বিকাল ৪টায় মীরসরাই পৌরসভার রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগারের বকুল তলায় শিশুদের নিয়ে একুশের ছড়ার আসর অনুষ্ঠিত হয়। স্বজন উপদেষ্টা কবি ও সাংবাদিক মাহবুব পলাশের সভাপতিত্বে তানজিলা তানজুর সঞ্চালনায় ওই ছড়ার আসরে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নাট্যজন দৈনিক আজাদীর ফিচার এডিটর প্রদীপ দেওয়ানজী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সুদীপ দেওয়ানজী, সংগীতশিল্পী প্রফেসর আক্তারুজ্জামান, ব্যাংকার অমর কৃষ্ণ নন্দী প্রমুখ। সাহিত্য আসরে কবি জসীমউদ্দীনের আসমানি কবিতা আবৃত্তি করে অরিত্রি সেন, সুকুমার বড়ুয়ার ঠিক আছে ঠিক আছে আবৃত্তি করে ছোট্ট বন্ধু তানহা, আল মাহমুদের একুশে ফেব্রুয়ারি আবৃত্তি করে বহ্নি সেন। এছাড়া একে একে দেশের ও একুশের ছড়া আবৃত্তি করে শোনায় প্রিন্স, সৃষ্টি রাণী নাথ, দীপ্ত সিংহ, আবির সেন, উম্মে হুমায়রা, সানজিদা আক্তার, আলিফা আক্তার, দীপা, আহি সেন প্রমুখ। একুশ ও দেশের গান গেয়ে শোনান প্রফেসর আক্তারুজ্জামান ও ছোট্ট বন্ধুরা। এ আয়োজনে আরও উপস্থিত ছিল রশিদুল হাসান, রাসেল প্রমুখ। অনুষ্ঠানে মহান একুশের মাস উপলক্ষ্যে সব ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত সবাই। অনুষ্ঠানের শুরুতে পাঠাগারের জন্য প্রদীপ দেওয়ানজীর নাট্য সমগ্রসহ প্রায় অর্ধশত বই উপহার প্রদান করেন নাট্যজন প্রদীপ দেওয়ানজী। মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
