গৌরীপুরে বাল্যবিয়ে-বিরোধী প্রচারাভিযান
মো. রইছ উদ্দিন
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের গৌরীপুর স্বজন সমাবেশের উদ্যোগে গত ৪ ফেব্রুয়ারি বুধবার বাল্যবিয়ে-বিরোধী এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রথমে গৌরীপুর পৌর শহরের হাতেম আলী সড়কস্থ স্বজন সমাবেশ কার্যালয় থেকে বের হয়। এরপর গৌরীপুর জংশন, স্টেশন রোড মোড়, শ্যামগঞ্জ রেলওয়ে জংশন, পূর্বধলা স্টেশন ও পূর্বধলার রাজধলা মুক্তমঞ্চে সমাবেশ ও পথসভা করে। সমাবেশের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা।
পূর্বধলায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যমুনা টেলিভিশন ও যুগান্তরের নেত্রকোণা জেলা প্রতিনিধি কামাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের পূর্বধলা প্রতিনিধি খান রাসেল।
সভাপতিত্ব করেন গৌরীপুর স্বজনের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি ও গৌরীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক মো. রইছ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নেত্রকোণার একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মনোরঞ্জন সরকার, পূর্বধলার ৯৭ ব্যাচের রুহুল আমিন জুয়েল, খোরশেদ আলম মিলন, সুমন কুমার সরকার, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, গৌরীপুর উদীচী সংসদের সভাপতি ওবায়দুর রহমান, ডক্টর রেজাউল করিম উচ্চবিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সঞ্জয় দাস, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন কুমার সরকার, উজ্জল কুমার সরকার, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, আব্দুর রউফ দুদু, শামীম আনোয়ার, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হারুন অর রশিদ, ইসরাত জাহান লাকি, রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, রমজানুর আহমেদ নাজিম প্রমুখ।
সংগীতে অংশ নেন শামীমা খানম মীনা, চায়না রানী সরকার, গোপা দাস, সালমা আক্তার মুক্তা, মৃত্তিকা রহমান মিঠি, তাহমিদ হাসান জিসান, শিল্পী বেগম, মোহাম্মদ আব্দুস সালাম, হোমায়রা শাহরিন তুলি, রিফাহ তাসনিয়া তরী, রিজবান রাজি তিহান, ইবনাত ইসলাম পারিশা, নার্গিস সুলতানা, অমিতাভ পন্ডিত, অলকেশ পন্ডিত, মাহমুদা আক্তার রিপা, আহনাফ রশিদ তনয়, রব্যাইয়াত হাসান, লুৎফা বেগম, প্রমিত সরকার, অনিক হাসান প্রান্ত ও পূনম সরকার।
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
