Logo
Logo
×
   

স্বজন সমাবেশ

পুরান ঢাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

Icon

সায়কা বানু

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঈদের তৃতীয় দিন যুগান্তর স্বজন সমাবেশ পুরান ঢাকা শাখা ও ঢাকা যুব ফাউন্ডেশনের উদ্যোগে বিগত বছরের মতো এবারও ঈদপরবর্তী পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়। পুরান ঢাকার সভাপতি সায়কা বানুর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন পুরান ঢাকা শাখার উপদেষ্টা ও ঢাকা যুব ফাউন্ডেশনের সভাপতি শহীদ মাহমুদ শহীদ উল্লাহ। আরও উপস্থিত ছিলেন মো. আজিম উদ্দিন, তাকি আহমেদ, হাজী ইকবাল, মো. ইমরান হোসেন, আব্দুল হালিম ফেরদৌস, সাখাওয়াত হোসেন, মো. ইব্রাহিম, মো. জাহাঙ্গীর, মো. আলীসহ পুরান ঢাকার স্বজন ও ঢাকা যুব ফাউন্ডেশনের সব কর্মকতা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, ‘পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। কুরবানির পশুর বর্জ্য যেখানে সেখানে ফেলা অনৈতিক কাজ, তাই ময়লা সবসময় ডাস্টবিনে ফেলুন। পুরান ঢাকা স্বজন সমাবেশ ও ঢাকা যুব ফাউন্ডেশন খুবই দায়িত্বশীল একটা কাজ করছে। ভবিষতে আরও ভালো কাজ করবে, সমাজের প্রতি দায়িত্ব যথাযথভাবে পালন করবে এই প্রত্যাশা রাখি।’

সভাপতি, স্বজন সমাবেশ, পুরান ঢাকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .