কটিয়াদীতে স্বজন সমাবেশের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি
ফজলুল হক জোয়ারদার আলমগীর
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কিশোরগঞ্জের কটিয়াদীতে যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। ১৫ জুন সোমবার বিকালে কটিয়াদী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুগান্তর স্বজন সমাবেশ কটিয়াদী উপজেলা শাখার সভাপতি ও কটিয়াদী পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সালাহ উদ্দিন ভূঁইয়া সবুজ।
উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এরিয়া ম্যানেজার আব্দুল মান্নান স্বপনের সঞ্চালনায় স্বাগতিক বক্তব্য রাখেন স্বজন সমাবেশের কটিয়াদী উপজেলা শাখার প্রধান পৃষ্ঠপোষক ও দৈনিক যুগান্তরের কটিয়াদী উপজেলা প্রতিনিধি অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. শফিকুল ইসলাম ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্বজন সমাবেশ কটিয়াদী উপজেলা শাখার প্রধান উপদেষ্টা বদিউল আলম মাহফুজ।
বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বজন উপদেষ্টা ও সরারচর সৌদামনি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, স্বজন উপদেষ্টা সাংবাদিক মোবারক হোসেন, স্বজন সমাবেশের কটিয়াদী উপজেলা শাখার সাবেক সভাপতি ও স্বজন উপদেষ্টা প্রভাষক ধ্রুব রঞ্জন দাস, স্বজন সমাবেশের সাবেক সাধারণ সম্পাদক ও স্বজন উপদেষ্টা সাংবাদিক মাসুম পাঠান, স্বজন সমাবেশের সহ-সভাপতি সৈয়দ আহসান হাবিব সাধু, সৈয়দ আলিউজ্জামান মহসিন, আসাদুজ্জামান জর্ডানি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, মো. রুবেল মিয়া, মো. শামসুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. সালাহ উদ্দিন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডেন্টিস্ট মো. আফজাল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক জহির উদ্দিন বাদল, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মইনুল ইসলাম, স্বজন মো. কমর উদ্দিন, আইনবিষয়ক সম্পাদক সৈয়দ সোহাগ, ক্রীড়া সম্পাদক মোস্তাকিম রকি, স্বাস্থ্য ও সমাজকর্মী এইচএন বাশার আহমেদ, স্বজন সাংবাদিক নাঈম ইসলাম, সমাজকর্মী আবুল কাশেম, সাংবাদিক অসিম উদ্দিন, সংগীতশিল্পী স্বপন সূত্রধর প্রমুখ।
অনুষ্ঠানে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন ধরনের ফলদ, ঔষধি ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চারা রোপণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ ছাড়া আগামী ২৫ জুন স্বজনদের নিয়ে সিলেটের জাফলংসহ বিভিন্ন দর্শনীয় স্থানে আনন্দ ভ্রমণ ও পরিদর্শনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
