স্বজন মুক্তপদ্য
হ্যালো পৃথিবী
সেলিম আল রাজ
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
হ্যালো পৃথিবী
দেখতে কী পাও
আজি বসন্তে
দিকে দিকে ছুটে স্বপ্নচারী।
হ্যালো পৃথিবী
বুঝতে কী পাও
আলোয় আলোয় ভরা
স্বপ্ন তরী।
হ্যালো পৃথিবী
শুনতে কী পাও
বাতাসে মিশে থাকা
পথিকের স্বপ্ন-ধ্বনি।
হ্যালো পৃথিবী
অনুভবে কী পাও
আকাঙ্ক্ষা ঝরা
মধ্য নিশীথিনী।
হ্যালো পৃথিবী
বলতে কী পাও
স্বপ্নচারীর হোক
জয়ধ্বনি।
গৌরীপুর, ময়মনসিংহ
