Logo
Logo
×
   

স্বজন সমাবেশ

ডামুড্যায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন

Icon

মোহাম্মদ নান্নু মৃধা

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

‘গাছ লাগাই, জীবন বাঁচাই’ স্লোগানকে সামনে রেখে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার স্বজন সমাবেশের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা প্রজাতির ফলের গাছ রোপণ করা হয়েছে। ২৪ জুন উপজেলার ৪৬ নং শম্ভুকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চত্বরে ফলের গাছ রোপণের মধ্যে দিয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা স্বজন সমাবেশের উপদেষ্টা মোহাম্মদ নান্নু মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ৪৬ নং শম্ভুকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তার লাভলী।

এছাড়া উপস্থিত ছিলেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাবিবুল্লাহ, উপজেলা স্বজন সমাবেশের সহ-সভাপতি মো. জালাল বাঘা, সাধারণ সম্পাদক হাফসি ইসলাম জিদান, যুগ্ম সম্পাদক মো. সেলিম মিয়া, স্বজন ফাহাদ, জেসমিন আক্তার প্রমুখ।

এ সময় অতিথিরা তাদের বক্তব্যে বলেন, ‘দেশের স্বনামধন্য গণমাধ্যম যুগান্তর স্বজন সমাবেশের ডামুড্যা উপজেলার বন্ধুরা বিগত দিনে যতগুলো ফলের গাছ স্কুলগুলোতে রোপণ করেছিল, সেসব গাছের ফলমূল বর্তমানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ভোগ করছেন। স্বজন সমাবেশের লাগানো ঔষধি গাছের সুফল কাজে লাগাচ্ছেন সাধারণ মানুষ। স্বজনরা কাজ করে যাচ্ছে সমাজকে আলোকিত করতে। স্বজনদের এই লড়াই সামনে আরও বেগবান হবে বলে আমরা বিশ্বাস করি।’

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .