Logo
Logo
×
   

স্বজন সমাবেশ

মৌসুমি ফল উৎসবে গৌরীপুর স্বজনরা

Icon

মো. রইছ উদ্দিন

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে ২৭ জুন শনিবার স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে দিনব্যাপী মৌসুমি ফল উৎসবের আয়োজন করা হয়। নিয়মিত খান ফল, দেহে বাড়ান বল-এমন স্লোগানে স্বজন ও উপস্থিত দর্শনার্থীরা এদিন নানা জাতের ফলের সঙ্গে পরিচিত হন। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা। তিনি বলেন, ‘আমরা অনেকেই দেশীয় ফলের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছি। এ ধরনের উৎসবের মাধ্যমে নবপ্রজন্মকে দেশীয় ফলের গুণাগুণ এবং ফলের সঙ্গে পরিচিতি করিয়ে দেওয়ার সুন্দর কাজটি করে যাচ্ছেন স্বজনরা। আমাদের দেশীয় ফল গুণমানে পুষ্টিসমৃদ্ধ। রোগ-প্রতিরোধে ওষুধের ন্যায় কাজ করে। আসুন সবাই মিলে গাছ লাগাই এবং দেশীয় ফল নিয়মিত খাই। এতে সুস্থ থাকব এবং পরিবেশও রক্ষা পাবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন ও গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজে প্রভাষক ও স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। এ আয়োজনে সহযোগিতা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় জার্মপ্লাজম সেন্টার পরিচালক ড. তামান্না হক ও প্রশাসনিক কর্মকর্তা মো. মোবারক হোসেন মোশারফ।

স্বাগত বক্তব্য রাখেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, লামাপাড়া আদর্শ উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লায়লা বেগম, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, গৌরীপুর পৌর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মোহাম্মদ ইয়াহিয়া, বাংলাদেশ মহিলা পরিষদ গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক মমতাজ বেগম, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর রোজিনা আক্তার মিতু, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, শামীম আনোয়ার আব্দুর রউফ দুদু, মোস্তাকিম হাসান বাবু প্রমুখ।

সংস্কৃতি পর্বে অংশ নেন উপজেলা স্বজনের সহসভাপতি শামীমা খানম মীনা, লুৎফা রূপা, যুগ্ম সম্পাদক উজ্জল চন্দ্র চন্দ, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, সহসাংস্কৃতিক সম্পাদক চায়না রানী সরকার, মহিলা বিষয়ক সম্পাদিকা সুমনা সফিনাজ লাবণী, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার রিপা, কলেজ স্বজনের সাংগঠনিক সম্পাদক রমজানুর রহমান নাজিম, স্বজন হোমায়রা শাহরিন তুলি, দি চাইল্ড ব্লোজম কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক নার্গিস আক্তার, স্বজন সাইফ আহমেদ, কাশফিয়া জাহান তৃপ্তি, রিফাহ তাসনিয়া তরী, আফ্রিদি হাসান নিরব ও লিংকন।

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .