Logo
Logo
×
   

স্বজন সমাবেশ

গৌরীপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে শপথ ও প্রচারাভিযান

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস (বিশ্ব মাদকবিরোধী দিবস) উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে ২৫ জুন বৃহস্পতিবার যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে লামাপাড়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে ‘বিশ্বের মাদক সমস্যা : বিদ্যমান সংকট, নতুন চ্যালেঞ্জ এবং উদ্ভাবনী সমাধান’ প্রতিপাদ্য নিয়ে আলোচনা, শপথ গ্রহণ ও প্রচারাভিযান অনুষ্ঠিত হয়।

এ ছাড়াও নেশামুক্ত সমাজ চাই নিকোটিনমুক্ত বাতাস চাই, অসৎ সঙ্গে মেশায় ধরবে মাদকের নেশায়, যে মুখে ডাকি মা সেই মুখে মাদক না, প্রতিটি ছাইদানি হয়ে যাক ফুলদানি, মাদকের বিরুদ্ধে যুদ্ধ হোক একসঙ্গে-এসব স্লোগানে মিছিল ও ফেস্টুন নিয়ে মাদকবিরোধী প্রচারণা চালানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামাপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান। শপথপাঠ ও মাদকবিরোধী মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লায়লা বেগম, সহকারী শিক্ষক ফুলন রানী চাকী, মোছা. রওশন আরা পারভীন, আ.ন.ম নুরুল ইসলাম সিদ্দিক, সাঈদ আহম্মেদ, মো. আব্দুল হান্নান, রেজাউল করিম, কাইয়ুম আকন্দ, জান্নাতুল বারী, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, শামীম আনোয়ার প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .