Logo
Logo
×

খেলা

শীর্ষে রিয়াল মাদ্রিদ

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শীর্ষে রিয়াল মাদ্রিদ

চোটের কারণে খেলতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। ফরাসি ফরোয়ার্ডের অনুপস্থিতিতে জ্বলে উঠলেন ব্রাজিলীয় তারকা ভিনিসিয়ুস জুনিয়র। শনিবার রাতে বার্নাব্যুতে ভিনির জোড়া গোলে রিয়াল সোসিয়েদাদকে ৪-১ ব্যবধানে হারিয়ে লা লিগার শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। ২৪ ম্যাচে তাদের পয়েন্ট হলো ৬০। ২৩ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে যাওয়া বার্সেলোনা আজ রাতে জিরোনার মুখোমুখি হবে। ঘরের মাঠে সোসিয়েদাদের রক্ষণকে তটস্থ করে রাখা ভিনি নিজের আদায় করা দুটি পেনালটি থেকে করেন জোড়া গোল। রিয়ালের হয়ে অন্য গোল দুটি করেন গঞ্জালো গার্সিয়া ও ফেদেরিকো ভালভের্দে।

বুন্দেসলিগার শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখ এদিন হ্যারি কেইনের জোড়া গোলে ৩-০ ব্যবধানে হারিয়েছে ওয়ের্দার ব্রেমেনকে। দলকে জেতানোর পাশাপাশি পেশাদার ফুটবলে প্রথম ইংলিশ খেলোয়াড় হিসাবে ৫০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন কেইন। এ মৌসুমে লিগে ২২ ম্যাচে তার গোল হলো ২৬টি। সেরি-আঁ লিগের শীর্ষে থাকা ইন্টার মিলান শেষ মুহূর্তের গোলে ৩-২ ব্যবধানে হারিয়েছে জুভেন্টাসকে। একই দিনে এএফ কাপের পঞ্চম রাউন্ডে উঠেছে ম্যানসিটি ও লিভারপুল। সিটি ২-০ গোলে স্যালফোর্ডকে ও লিভারপুল ৩-০ গোলে হারায় ব্রাইটনকে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম