Logo
Logo
×

খেলা

বিশ্বকাপের মধ্যে ছুটিতে ফার্গুসন

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিশ্বকাপের মধ্যে ছুটিতে ফার্গুসন

নিউজিল্যান্ডের বিশ্বকাপ অভিযান চলছে, সুপার এইটে ওঠা নিশ্চিত হয়নি এখনো। তবে সেই লড়াই থেকে আপাতত বিরতি লকি ফার্গুসনের। সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে ছুটিতে দেশে ফিরছেন এই ফাস্ট বোলার। বিশ্বকাপের গ্রুপপর্বে প্রথম তিন ম্যাচের সবকটি খেলে চার উইকেট নিয়েছেন ফার্গুসন। আহমেদাবাদে শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলে রোববার তিনি উড়াল দিয়েছেন দেশের পথে।

নিউজিল্যান্ড দলের পক্ষ থেকে গত মাসের শুরুতেই জানানো হয়েছিল, বিশ্বকাপের মধ্যেই পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরতে পারেন ফার্গুসন ও ম্যাট হেনরি। ফার্গুসনের সময়টা এলেও হেনরির সেই সময় এখনো আসেনি।

আপাতত শুধু কানাডার বিপক্ষে আগামীকালের ম্যাচটিতেই ফার্গুসন থাকছেন না বলে ধারণা করা হচ্ছে। দল সুপার এইটে উঠলে তিনি আবার বিশ্বকাপে ফিরে আসবেন বলে আশা করছে টিম ম্যানেজমেন্ট। তবে এই পরিকল্পনার বিকল্প কিছু প্রয়োজন হলে সময়মতো পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন কোচ রব ওয়াল্টার।

গ্রুপপর্বে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতকে হারানোর পর শনিবার দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে কিউইরা।

মঙ্গলবার কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার এইট নিশ্চিত করার সুযোগ আছে তাদের।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম