Logo
Logo
×

খেলা

‘আইপিএল যেন হিন্দি সিনেমা’

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

‘আইপিএল যেন হিন্দি সিনেমা’

আইপিএল বলিউডের সিনেমার মতো। আসল ক্রিকেট হয় পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। এই মন্তব্য দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার রাইলি রুশোর। আইপিএলে একসময় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের হয়ে খেলা রুশো বর্তমানে পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলছেন। ৩৬ বছর বয়সি এই প্রোটিয়া ক্রিকেটার বলেন, ‘আইপিএলের পেছনে রয়েছে বলিউড। তাই অনেক সময় মনে হয়, এটা যতটা না ক্রিকেট, তার চেয়ে বেশি সিনেমা।’ তিনি যোগ করেন, ‘আইপিএল চলে দীর্ঘদিন ধরে। আর পিএসএল কম সময়ে অনেক গোছানো টুর্নামেন্ট। তাই এখানে প্রতিযোগিতা অনেক বেশি।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম