কিংসের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ফর্টিস এফসি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ ফুটবল লিগ ক্রমে উত্তেজনা ছড়াচ্ছে। শনিবার কিংস অ্যারেনায় স্বাগতিকরা ২-১ গোলে হারিয়েছে আরামবাগকে। এই জয়ে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষস্থান সুসংহত করল কিংস। নয় পয়েন্ট নিয়ে তলানিতেই রইল আরামবাগ। একইদিন গাজীপুরে পুলিশ এফসির বিপক্ষে ২-০ গোলের জয়ে দ্বিতীয় স্থান ধরে রাখল ফর্টিস এফসি। ২৪ পয়েন্ট নিয়ে কিংসের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ফর্টিস। ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে পুলিশ। লিগের এই পর্যায়ে এসে শিরোপার দৌড়ে কিংস এগিয়ে থাকলেও ফর্টিসও ছুটছে তাদের পেছনে। প্রতিটি ম্যাচই এখন উত্তেজনায় ঠাসা।
