Logo
Logo
×

খেলা

২০০ টাকায় বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

২০০ টাকায় বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ

নিউজিল্যান্ড সিরিজের জন্য টিকিট বিক্রি শুরু হয়েছে শনিবার। সন্ধ্যা ৬টা থেকে অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে। সর্বনিম্ন ২০০ টাকায় খেলা দেখা যাবে গ্যালারিতে বসে। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট আড়াই হাজার টাকা। ওয়ানডে ও টি ২০ সিরিজের জন্যও টিকিটের একই দাম। তিন ম্যাচের ওয়ানডে ও টি ২০ ম্যাচের সিরিজ খেলতে আগামীকাল আসবে নিউজিল্যান্ড দল। নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে টিকিট সংগ্রহ করা যাবে। সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর ও চট্টগ্রামে। মিরপুর স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডে (আপার ও লোয়ার) ২,৫০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি (নর্থ/সাউথ) ও লাউঞ্জ ১,৫০০ টাকা। ক্লাব হাউজ (নর্থ ও সাউথ) ৬০০ টাকা, শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দার্ন গ্যালারি ৪০০ টাকা এবং ইস্টার্ন গ্যালারি ২০০ টাকায় পাওয়া যাবে।

চট্টগ্রামেও টিকিটের সর্বোচ্চ মূল্য ২,৫০০ টাকা। শহীদ শ্রাবণ স্ট্যান্ড ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ৬০০, ওয়েস্টার্ন গ্যালারি ৩০০ এবং ইস্টার্ন গ্যালারি ২০০ টাকা।

মিরপুরে প্রথম ওয়ানডে ১৭ এপ্রিল। দ্বিতীয় ম্যাচ ২০ তারিখ। ২৩ এপ্রিল চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে। টি ২০ সিরিজের প্রথম দুটি ম্যাচও চট্টগ্রামে ২৭ ও ২৯ এপ্রিল। মিরপুরে সিরিজের তৃতীয় টি ২০ ২ মে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম