Logo
Logo
×
   

সুরঞ্জনা

যাই তবু এগিয়ে

দৃঢ়চেতা নারী নেত্রী মাইয়া সান্দু

Icon

রাফিয়া আক্তার

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ইউরোপের দেশ মলদোভার রাষ্ট্রপতি মাইয়া সান্দু। তিনি ২০২০ সালে দেশটির প্রথম নারী রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন এবং ২০২৪ সালের নির্বাচনে পুনর্নির্বাচিত হন। তিনি দুর্নীতিবিরোধী সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক জোরদারের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত। মাইয়া সান্দুর জন্ম ২৪ মে ১৯৭২ সালে, মোলদোভার একটি জেলা শহরে। মোলদোভার একাডেমি অব ইকোনমিক স্টাডিজ থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক করেন তিনি। পাশাপাশি হার্ভার্ড কেনেডি স্কুল থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর সম্পন্ন করেন। রাজনীতিতে আসার আগে তিনি World Bank-এ উপদেষ্টা হিসাবে কাজ করেন।

২০১২ সালে তিনি শিক্ষামন্ত্রী হন। এ সময় পরীক্ষায় নকল, ঘুস এবং শিক্ষা খাতে দুর্নীতি কমাতে কঠোর পদক্ষেপ নেন। পরে তিনি ‘পার্টি অব অ্যাকশন অ্যান্ড সলিডারিটি’ প্রতিষ্ঠা করেন এবং দুর্নীতিবিরোধী রাজনৈতিক আন্দোলন গড়ে তোলেন। ২০১৯ সালে অল্প সময়ের জন্য প্রধানমন্ত্রী এবং ২০২০ সালে রাষ্ট্রপতি নির্বাচিত হন।

মাইয়া সান্দুর অন্যতম প্রধান অঙ্গীকার ছিল রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতি কমানো। নির্বাচিত হয়ে বিচারব্যবস্থার সংস্কার, সরকারি প্রতিষ্ঠানের জবাবদিহি বৃদ্ধি এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেন তিনি।

মাইয়া সান্দুকে অনেক পর্যবেক্ষক একজন শান্ত, সংযত ও সংস্কারমুখী নেতা হিসাবে বর্ণনা করেন। তার রাজনৈতিক দর্শনের মূল বিষয়গুলো হলো-দুর্নীতিমুক্ত প্রশাসন, আইনের শাসন, গণতন্ত্রের শক্তিশালীকরণ, শিক্ষা সংস্কার, ইউরোপীয় সহযোগিতা, অর্থনৈতিক উন্নয়ন প্রভৃতি।

মাইয়া সান্দু সমসাময়িক বিশ্বের অন্যতম আলোচিত নারী রাষ্ট্রপ্রধান। তার নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে রয়েছে সুশাসন, দুর্নীতিবিরোধী সংস্কার এবং মোলদোভাকে ইউরোপীয় মানদণ্ডের কাছাকাছি নিয়ে যাওয়ার প্রচেষ্টা। সমর্থকদের কাছে তিনি পরিবর্তনের প্রতীক; আর ইউরোপের নারীদের কাছে তিনি এক অনুপ্রেরণার নাম।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .