Logo
Logo
×

দশ দিগন্ত

ইউক্রেনের ২২১টি ড্রোন ভূপাতিত

Icon

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ইউক্রেনের ছোড়া ২২১টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। বৃহস্পতিবার রাতে রুশ আকাশ প্রতিরক্ষা বাহিনী স্থির-পাখাবিশিষ্ট ড্রোনগুলো ধ্বংস করে। এর মধ্যে ৯টি রাজধানী মস্কো অঞ্চলের আকাশে ধ্বংস করা হয়। জানা যায়, চলতি বছরের মে মাসের পর এটাই কিয়েভের সবচেয়ে বড় হামলা। রুশ মন্ত্রণালয় থেকে জানা যায়, ‘গত রাতে ডিউটিতে থাকা রুশ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইউক্রেনের ২২১টি স্থির-পাখাবিশিষ্ট মানববিহীন বিমান (ড্রোন) ভূপাতিত করেছে। যার মধ্যে ব্রিয়ানস্ক অঞ্চলে ৮৫টি, স্মোলেনস্কে ৪২টি, লেনিনগ্রাদে ২৮টি, কালুগায় ১৮টি, নভগোরোদে ১৪টি, ওরিওল ও মস্কো অঞ্চলে প্রতিটিতে ৯টি, বেলগোরোদে ৭টি, রোস্তভ ও তভের অঞ্চলে প্রতিটিতে ৩টি এবং পস্কভ, তুলা ও কুরস্ক অঞ্চলে প্রতিটিতে ১টি করে ধ্বংস করা হয়’। বিবিসি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম