|
ফলো করুন |
|
|---|---|
ইসরাইলের সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে ইয়েমেন। বিষয়টি নিশ্চিত করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। শুক্রবার এ বিষয়ে আল-মাসিরাহ টিভিতে প্রচারিত এক বিবৃতিতে হুথি নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বক্তব্য দেন। তিনি জানান, বৃহস্পতিবার একটি ‘প্যালেস্টাইন-২’ সুপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দখলকৃত নেগেভ অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে আঘাত হানে। বিবৃতিতে অভিযানটিকে সফল বলে বর্ণনা করা হয়েছে। পাশপাশি এ হামলার ফলে বহু ইসরাইলি বসতি স্থাপনকারী আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এর আগে ৩০ আগস্ট সানায় হামলা চালায় ইসরাইল। সেই হামলায় জবাবেই পালটা আক্রমণ চালিয়েছে ইয়েমেন।
