ছোট খবর
মণিপুরে মোদির সফর, স্থানীয়দের সংঘর্ষ
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মণিপুরে মোদির সফর ঘিরে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাতে চুরাচাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। দেখা যায়, একদল মানুষ মোদির প্রতিকৃতি যুক্ত কিছু ব্যনারগুলো ভেঙে ফেলছে। পাশাপাশি আগুন ধরিয়ে দিচ্ছে। এরপরই একপর্যায়ে পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে সংঘর্ষ হয় স্থানীয়দের। পরে নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণও ছিল সামান্য। বিএসএফের ওই ঘাঁটিতেই মোদিকে বহনকারী হেলিকপ্টারটির অবতরণ করার কথা রয়েছে। সফরসূচি অনুযায়ী, পিস গ্রাউন্ডে একটি সমাবেশ করবেন তিনি। ঘাঁটি থেকে সমাবেশস্থলের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার। ইন্ডিয়ান এক্সপ্রেস।
