Logo
Logo
×

দশ দিগন্ত

নাগরিকত্ব বিক্রি করছেন ট্রাম্প

Icon

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভে আগ্রহী ধনী ব্যক্তিদের জন্য ‘ট্রাম্প গোল্ড ভিসা’ নামের ভিসা কর্মসূচি চালু করেছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার প্রথমে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালেও ব্যাপারটি নিশ্চিত করেন তিনি। জানা গেছে-১০ লাখ মার্কিন ডলারেই (বাংলাদেশি মুদ্রায় ১২ কোটি ১৪ লাখ ৬৪ হাজার ৩০০ টাকা) পাওয়া যাবে ট্রাম্পের ছবিযুক্ত সেই গোল্ডেন কার্ড। ট্রুথ সোশ্যাল পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘যোগ্য এবং যাচাইকৃত আগ্রহী ব্যক্তিদের জন্য দারুণ খবর! ট্রাম্প গোল্ড ভিসা চালু হয়েছে। মার্কিন নাগরিকত্ব লাভের জন্য সরাসরি পথ হিসাবে কাজ করবে এই ভিসা। আমাদের মহান মার্কিন কোম্পানিগুলো অবশ্যই তাদের মেধাবী কর্মীদের ধরে রাখতে পারবে।’ বিবিসি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম