Logo
Logo
×

দশ দিগন্ত

হাসপাতালে জান্তার বিমান হামলায় নিহত অন্তত ৩১

Icon

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে সামরিক জান্তা বাহিনী বিমান হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ৩১ জন নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন। বৃহস্পতিবার ঘটনাস্থলে থাকা ত্রাণকর্মীর বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ঘটনাস্থলে থাকা ত্রাণকর্মী ওয়াই হুন অং এই পরিস্থিতিকে খুবই ভয়াবহ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা ৩১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করতে পারছি। নিহতের সংখ্যা আরও বাড়বে।’ তিনি আরও জানান, আহত হয়েছেন আরও ৬৮ জন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম