Logo
Logo
×

দশ দিগন্ত

যুক্তরাষ্ট্রের রেকর্ড প্রতিরক্ষা বিল পাশ

Icon

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রচণ্ড বিরোধিতা সত্ত্বেও রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের বার্ষিক প্রতিরক্ষা ব্যয় অনুমোদন করে একটি বিল পাশ করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। বুধবার ভোটে ৩১২ জন আইনপ্রণেতা বিলের পক্ষে ভোট দেন। আর বিরোধিতা করেন ১১২ জন। বিলটি এখন সিনেটে পাঠানো হয়েছে এবং আগামী সপ্তাহেই তা পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২৬ অর্থবছরের জন্য অনুমোদিত এ ৯০১ বিলিয়ন ডলার প্রতিরক্ষা বাজেট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মে মাসে যে প্রস্তাব দিয়েছিলেন, তার চেয়ে ৮ বিলিয়ন ডলার বেশি। রোববার প্রকাশিত ৩ হাজার ৮৬ পৃষ্ঠার এই বিস্তৃত বিলটিতে চীন ও রাশিয়ার মতো প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলায় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত ‘জাতীয় প্রতিরক্ষা অনুমোদন আইন’ বিধান অন্তর্ভুক্ত রয়েছে। রয়টার্স।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম