Logo
Logo
×

দশ দিগন্ত

আগামী বছর গাজায় ‘শান্তির বোর্ড’ ঘোষণা

Icon

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা ‘শান্তি বোর্ড’-এর সদস্যদের নাম ২০২৬ সালের প্রথম দিকে ঘোষণা করা হবে। বিশ্ব নেতাদের নিয়ে এই বোর্ড গঠিত হবে। বুধবার ট্রাম্প নিজেই এ কথা জানিয়েছেন। তিনি হোয়াইট হাউজে সাংবাদিকদের বলেন, ‘আমরা আগামী বছরের শুরুতে এটি করব। শান্তি বোর্ড... এটি হবে সর্বকালের সবচেয়ে কিংবদন্তি বোর্ডগুলোর মধ্যে একটি।’ তবে এর আগে গাজার জন্য প্রস্তাবিত যুক্তরাষ্ট্র, নেতৃত্বাধীন ‘বোর্ড অব পিস’-এ ভূমিকার বিষয়টিতে আর বিবেচনায় নেই ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। আরব ও মুসলিম দেশগুলোর আপত্তির পর তাকে এই প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়েছে। আল-জাজিরা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম