Logo
Logo
×

দশ দিগন্ত

বিক্ষোভের মুখে বুলগেরিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

Icon

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সপ্তাহজুড়ে ব্যাপক বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করলেন বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রোসেন জেলিয়াজকভ। বৃহস্পতিবার পদত্যাগপত্র জমা দেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জনস্বার্থবিরোধী অর্থনৈতিক নীতি ও দুর্নীতি দমনে ব্যর্থতার অভিযোগে বিক্ষোভ চলছিল দেশটিতে। কয়েক সপ্তাহ ধরে রাজধানী সোফিয়া ছাড়াও দেশজুড়ে হাজারো মানুষ রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারের অর্থনৈতিক নীতি জনস্বার্থবিরোধী, উচ্চকর ও সামাজিক নিরাপত্তা অবদানের প্রস্তাব জনগণের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে এবং বছরের পর বছর চলা দুর্নীতি দমনে সরকার সম্পূর্ণ ব্যর্থ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম