ছোট খবর
পাকিস্তানের সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছরের কারাদণ্ড
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স এজেন্সির (আইএসআই) সাবেক প্রধান ফয়েজ হামিদকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে একটি সামরিক আদালত। রাজনীতিতে হস্তক্ষেপসহ চারটি অভিযোগে তাকে এ শাস্তি দেওয়া হয়। বৃহস্পতিবার দেশটির সেনাবাহিনীর মিডিয়া উইং আইএসপিআর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। গত বছরের আগস্ট থেকে হেফাজতে এবং বিচারাধীন হামিদ কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অধীনে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত পাকিস্তানের শক্তিশালী গোয়েন্দা সংস্থা আইএসআই’র প্রধান ছিলেন। ইমরান ও এই জেনারেলকে ঘনিষ্ঠ মিত্র হিসাবে বিবেচনা করা হতো। ডন।
