Logo
Logo
×

দশ দিগন্ত

রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবিতে ভেনিজুয়েলায় ধর্মঘট

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অনশন ধর্মঘট শুরু করেছেন ভেনিজুয়েলার রাজনৈতিক বন্দিদের স্বজনরা। শনিবার কারাকাসের একটি কারাগারের বাইরে অবস্থান নেন তারা। যদিও ঐতিহাসিক সাধারণ ক্ষমা আইন গ্রহণের বিষয়ে আলোচনা এখনও চলমান রয়েছে। এএফপি।

রোববার ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অপহরণের ৪৩ দিন পূর্ণ হয়েছে। ৩ জানুয়ারি কারাকাসে এক প্রাণঘাতী অভিযানে মার্কিন বিশেষ বাহিনী দেশটির দীর্ঘদিনের নেতা নিকোলাস মাদুরোকে আটক করে। এরপর থেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের গৃহীত সংস্কারের কেন্দ্রবিন্দু হলো ঐতিহাসিক সাধারণ ক্ষমা। সাধারণ ক্ষমার লক্ষ্য হচ্ছে প্রায় তিন দশক ধরে রাষ্ট্রীয় নির্যাতনের অবসান ঘটানো। পাশাপাশি গত ২৭ বছর ধরে মাদুরো এবং তার পূর্বসূরী হুগো শ্যাভেজের শাসনের বিরোধিতাকারী ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে আনা সব অভিযোগের আওতায় আনা। ৮ জানুয়ারির গণমুক্তির প্রতিশ্রুতি রক্ষা না করে ধীরগতিতে বন্দি মুক্তির ফলে, পরিবারের সদস্যরা দীর্ঘ অপেক্ষায় কারাগারের বাইরে তাঁবু খাটিয়ে অবস্থান করছেন। প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় এবং কর্তৃপক্ষের ধীরগতির কারণে কয়েক ডজন পরিবার চরম অনিশ্চয়তা ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে।

কারাকাসে, জোন ৭ নামে পরিচিত একটি জাতীয় পুলিশ কেন্দ্রের প্রবেশপথে মেডিকেল ফেস মাস্ক পরা প্রায় ১০ জন নারীর একটি দল লাইনে শুয়ে ছিল। তাদের মধ্যে অনেকেই ঘুমাচ্ছিলেন, একজন নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেছেন, ‘ঘুমালে ক্ষুধা কিছুটা কম লাগে’।

৪৬ বছর বয়সী ইভিমিনেশন কর্মকর্তা এবং একজন রাজনৈতিক বন্দির মা এভলিন কুইয়ারো এএফপিকে বলেন, ‘আমরা অনেকদিন ধরে অপেক্ষা করছি। সবাই মুক্তি না পাওয়া পর্যন্ত আমরা এখানেই থাকব।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম