Logo
Logo
×

টিউটোরিয়াল

আইসিটি : মুখস্থনির্ভরতা বাদ দাও

Icon

অমিয় দত্ত, প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই সুস্থ আছ। তোমাদের মাধ্যমিক পরীক্ষা একেবারে দোরগোড়ায় এসে পড়েছে। শেষ মুহূর্তের বিষয়ভিত্তিক প্রয়োজনীয় প্রস্তুতিগুলো এখনই নিতে হবে।

* পাঠ্যবইয়ের অধ্যায়ভিত্তিক ধারণাগুলো সুষ্পষ্টভাবে বারবার পড়তে হবে।

* বিগত কয়েক বছরের মতো এবারও বহুনির্বাচনি প্রশ্নপত্রের ভিত্তিতে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি বিষয়বস্তু মনোযোগ সহকারে পড়তে হবে এবং প্রয়োজনমতো নোট করে রাখতে পার।

* মুখস্থনির্ভর পড়া থেকে বেরিয়ে এসে প্রায়োগিক ও বাস্তবিক ধারণাকে প্রাধান্য দিতে হবে।

* পাঠ্যবইয়ে কম্পিউটারের রক্ষণাবেক্ষণ সংক্রান্ত ঘটনাগুলো ভালোভাবে পড়তে হবে এবং সমস্যার সমাধান চিহ্নিত করতে হবে। সফটওয়্যার ও প্রোগ্রাম সম্পর্কিত বিভিন্ন কার্য সম্পাদনার ধাপগুলো লক্ষ করতে হবে। বিভিন্ন সাইবার অপরাধ, সাইবার বুলিং, ইন্টারনেট ব্যবহারের নিরাপত্তা ও সাধারণ ট্রাবলশুটিং সম্পর্কিত বিষয়গুলো সঠিকভাবে পড়ে জেনে রাখতে হবে। বহুপদী সমাপ্তিসূচক এবং উদ্দীপকনির্ভর প্রশ্নগুলোর দ্রুত ও সঠিক উত্তর নির্বাচনে দক্ষ হয়ে উঠতে হবে।

* চতুর্থ ও পঞ্চম অধ্যায়ের প্রশ্নপত্র মোকাবিলা করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার তোমার প্র্যাক্টিকাল খাতা। এ ছাড়াও পাঠ্যবইয়ে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও গ্রাফিক্সে কাজ করার কৌশলগুলো মনোযোগ সহকারে পড়তে হবে। ষষ্ঠ অধ্যায়ে প্রোগ্রামিং বিষয়ের তত্ত্বীয় অংশের পাশাপাশি ব্যবহারিক অংশ খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন সময়ে আসা বোর্ডের প্রশ্নগুলো সমাধান করতে হবে।

* বহুনির্বাচনি প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে জ্ঞানচর্চার পাশাপাশি সময় ব্যবস্থাপনা অত্যাবশ্যকীয়। মূলত যদি নিয়মিত অনুশীলন কর এবং প্রযুক্তির ব্যবহারিক দিকগুলো বুঝে পড়, তাহলে আইসিটি বিষয়ে ভালো ফল করা সহজ হয়। সর্বোপরি এ মুহূর্তে নিজেকে সময় দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের দৃঢ় মনোবল নিশ্চিত করে আত্মবিশ্বাস রেখে আসন্ন পরীক্ষার প্রস্তুতি নাও। সবার জন্য শুভকামনা থাকল। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরিবারের সদস্যদের যত্ন রাখবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম