Logo
Logo
×

চিত্র বিচিত্র

গোলাপি রঙের ঘাসফড়িং!

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ১০:৪২ পিএম

গোলাপি রঙের ঘাসফড়িং!

ঘাসফড়িং শুনলেই চোখে ভেসে ওঠে সবুজ রঙের এক পতঙ্গের ছবি। কিন্তু কেমন হয়, যদি হঠাৎ গোলাপি রঙের ঘাসফড়িং চোখে পড়ে! আট বছরের শিশু মিট জেমি এমনই এক গোলাপি ঘাসফড়িংয়ের দেখা পেয়েছে। 

বিরল এই ঘাসফড়িংকে সে ক্যামেরায় ধারণও করেছে। 

যুক্তরাজ্যের খুদে আলোকচিত্রী জেমি ইনস্টাগ্রামে ঘাসফড়িংয়ের ভিডিও পোস্ট করে জানিয়েছে, গোলাপি রঙের ঘাসফড়িংয়ের দেখা পাওয়াটা যেন ভাগ্যের ব্যাপার! এমন ঘাসফড়িংয়ের ছবি দেখে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরাও বেশ মুগ্ধ। 

এনডিটিভি

গোলাপি রঙ ঘাসফড়িং

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম