সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
পাখিরা মানুষের মতো লাল, সবুজ, নীল ছাড়াও অতিবেগুনী আলো (ইউভি) রং দেখতে পায়। এই রং দেখে বল বেছেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে চীনের একটি টিয়া পাখি।
রং চিনতে দ্রুততম পাখি হিসেবে রেকর্ড গড়েছে শিয়াওগুই নামের টিয়াটি। তার মালিক চেন ফেং ২০২০ সালে তাকে দত্তক নেন। রেকর্ড গড়ার চেষ্টায় শিয়াওগুই মাত্র ৩৩.৫ সেকেন্ডে ১০টি ভিন্ন রং চিনে আলাদা আলাদা বাক্সে সাজাতে সক্ষম হয়। তাতেই গড়ে রেকর্ড।
The fastest time for a parrot to identify 10 colors is 33.50 seconds, according to Guinness World Records. 🦜 pic.twitter.com/OfIkdhVYE4
— Trump Girl (@TrumpGirlLove) September 1, 2025
চ্যালেঞ্জে শিয়াওগুইকে বিভিন্ন রংয়ের বল তুলে নিয়ে মিলিয়ে দেওয়া বাক্সে রাখতে হতো। একবার সে ভুল করে গাঢ় গোলাপি বল হালকা গোলাপি বাক্সে রাখলেও দ্রুত নিজেই ভুল ঠিক করে নেয়। এই সচেতনতা বিচারকদের মুগ্ধ করে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস নিশ্চিত করেছে, শিয়াওগুই-ই এখন বিশ্বের সবচেয়ে দ্রুত রং চেনা টিয়া।
টিয়াটির মালিক চেন ফেং জানান, শিয়াওগুই রঙিন বল নিয়ে খেলতে ভালোবাসে। এই অভ্যাস থেকেই ধীরে ধীরে তাকে রং চিনতে ও সাজাতে শেখানো হয়। খেলাকে কেন্দ্র করেই তৈরি হয় তার অনন্য দক্ষতা।
