পুতিনকে ষোলোকলা দেখালেন মে
তেরেসা মঞ্চে নাচছে ইউরোপের মিত্র দেশগুলো
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০১৮, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শেষ পর্যন্ত পুতিনকে ষোলোকলা দেখালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। রাজনীতির খেলায় বুড়ো আঙ্গুল দেখিয়ে শেষ হাসিটা তিনিই হাসছেন। পুরো পৃথিবী এখন তার দলে। এক ইশারায় একা করে দিয়েছেন পুতিনকে। পুরো বিশ্ব এখন মের পথে হাঁটছে। আন্তর্র্জাতিক সংবাদ মাধ্যমগুলোও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্যের সঙ্গে ‘অখণ্ড সংহতি’ প্রকাশ ও তেরেসার হাত ধরে রুশ কূটনীতিক বহিষ্কারের বিষয়টিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কূটনৈতিক জয় হিসেবেই দেখছে।
সোমবার পশ্চিমের শত্র“ রাশিয়ার শতাধিক কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, পুতিন হয়তো আগে চিন্তা করেননি, যে কাজ তিনি করেছেন এটা তার রাজনৈতিক জীবনের অন্যতম সেরা ভুল হয়ে উঠবে। এর থেকে মুক্তি পেতে তাকে অনেক বেগ পেতে হবে বলেও মনে করেন তারা।
রাশিয়া ভেবেছিল, ব্রেক্সিটের কারণে ব্রিটেনের শক্তি অনেকটা হ্রাস পেয়েছে ও রাশিয়ার বিরুদ্ধে ইউরোপের কোনো দেশই যুক্তরাজ্যকে সমর্থন করবে না। এখন দেখা যাচ্ছে, কেবল সমর্থনই নয়, উল্টো তেরেসা মঞ্চেই নাচছে ইউরোপের মিত্র দেশগুলো।
রুশ কূটনীতিক বহিষ্কারের মাধ্যমে ২০১৪ সালে ইউক্রেন থেকে ছিনিয়ে নিয়ে ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে একীভূতকরণের পর থেকে পশ্চিম ও রাশিয়ার মধ্যে সবচেয়ে কূটনৈতিক সংকটের সূচনা হল। বিবিসি বলেছে, রাশিয়া যতই অস্বীকার করুক যুক্তরাজ্যের মিত্র দেশগুলো স্পষ্টত কূটনীতিকের ওপর বিষ প্রয়োগের ব্যাপারে লন্ডনের মতামতকেই গ্রহণ করেছে। ইইউ থেকে বেরিয়ে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গেলেও ইউনিয়নের অর্ধেক দেশ যুক্তরাজ্যের মতামতেই আস্থা রেখেছে। মের সরকারের প্রচেষ্টাতেই অন্যতম মিত্র বিশ্ব পরাশক্তি যুক্তরাষ্ট্রসহ কানাডা ও ইউক্রেনেরও বিশ্বাস, রাশিয়াই পক্ষত্যাগী রুশ কূটনীতিককে বিষ প্রয়োগ করেছে।
