Logo
Logo
×

Advertisement

এশিয়া

সিঙ্গাপুরে মাদক সেবনের অভিযোগে গ্রেফতার ১১ বাংলাদেশি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১২:১৭ এএম

সিঙ্গাপুরে মাদক সেবনের অভিযোগে গ্রেফতার ১১ বাংলাদেশি

Advertisement

সিঙ্গাপুরের উডল্যান্ডস এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে অন্তত ১২ জন বিদেশি শ্রমিককে আটক করেছে দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ। মাদক-সংক্রান্ত অপরাধে জড়িত থাকার সন্দেহে গ্রেফতার হওয়া এসব শ্রমিকের মধ্যে ১১ জনই বাংলাদেশি, আর একজন মিয়ানমারের নাগরিক।

শনিবার প্রকাশিত দ্য স্ট্রেইটস টাইমস–এর প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার সেন্ট্রাল নারকোটিকস ব্যুরো (সিএনবি) অভিযানে অংশ নেয়। গ্রেফতার হওয়া শ্রমিকদের বয়স ২৩ থেকে ৪০ বছরের মধ্যে।

সিএনবি জানায়, ৩৪ বছর বয়সী এক বাংলাদেশিকে মাদক পাচার ও সেবনের অভিযোগে আটক করা হয়েছে। চার ঘণ্টাব্যাপী এই অভিযানে সিএনবি ছাড়াও হেলথ সায়েন্সেস অথরিটি, ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্টস অথরিটি, জনশক্তি মন্ত্রণালয় ও পুলিশের কর্মকর্তারা যুক্ত ছিলেন। ২৭ নভেম্বর রাত ৯টায় সিএনবি সদর দপ্তরে ব্রিফিং শেষে অভিযান শুরু হয়, যেখানে গণমাধ্যম প্রতিনিধিদেরও উপস্থিত থাকার সুযোগ দেওয়া হয়।

চিহ্নবিহীন গাড়িতে করে কর্মকর্তারা বৃষ্টির মধ্যেই রাত ১২টার আগেই উডল্যান্ডসের ডরমিটরিতে পৌঁছেন। একটি কক্ষে চারজন শ্রমিককে হাত বাঁধা অবস্থায় মাটিতে বসে থাকতে দেখা যায়। কর্মকর্তারা তাদের ব্যাগ ও ব্যক্তিগত জিনিসপত্র তল্লাশি করেন। পরে আরেক শ্রমিককে হাতকড়া পরিয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয় ও তার আলমারি তল্লাশি করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মূল্যবান সামগ্রী স্বচ্ছ ব্যাগে ভরে সঙ্গে নেওয়া হয়।


আরেক কক্ষ থেকে আরও একজনকে আটক করা হয়। সেখানে পাওয়া যায় কাঁচের বোতল, কাটা স্ট্র ও রাবারের টিউবসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম, যা প্রমাণ হিসেবে সিল করে রাখা হয়।

সিএনবির ডেপুটি কমান্ডিং অফিসার সুপারিনটেনডেন্ট জ্যান্থাস টং হিয়েং জি বলেন, মাদক সেবন, পাচার এবং অন্যান্য অপরাধ দমনে এটি নিয়মিত প্রচেষ্টার অংশ। তিনি জোর দিয়ে বলেন, সমাজ, কর্মস্থল বা আবাস—সিঙ্গাপুরের কোথাও মাদকের কোনো জায়গা নেই।

সিএনবির প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ৩ হাজার ১১৯ জন মাদকসেবী গ্রেফতার হয়েছে, যা আগের বছরের ৩ হাজার ১২২ জনের তুলনায় সামান্য কম। তবে নতুন মাদকসেবীর সংখ্যা ২০২৪ সালে বেড়ে হয়েছে ৯৬৬, যা ২০২৩ সালের ৯৫২ জনের তুলনায় বেশি। প্রতিবেদনে আটক মাদকসেবীদের জাতীয়তা সম্পর্কে কিছু বলা হয়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্ত্রীকে দিয়ে স্বামীর যৌন ব্যবসা, দম্পতি আটক

স্ত্রীকে দিয়ে স্বামীর যৌন ব্যবসা, দম্পতি আটক

স্ত্রীসহ পরিবারের সদস্যদের পর্নো ভিডিও তৈরি করে বিক্রি, অতঃপর...

স্ত্রীসহ পরিবারের সদস্যদের পর্নো ভিডিও তৈরি করে বিক্রি, অতঃপর...

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯

ভারতে পালানোর সময় আ.লীগ নেতা গ্রেফতার

ভারতে পালানোর সময় আ.লীগ নেতা গ্রেফতার

প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার অভিযোগে ৩ শীর্ষ পুলিশ কর্মকর্তা আটক

প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার অভিযোগে ৩ শীর্ষ পুলিশ কর্মকর্তা আটক

আরও পড়ুন

আরও ৩ রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন

আরও ৩  রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন

মুসলিমবান্ধব পর্যটনের বৈশ্বিক গন্তব্য হতে চায় মালয়েশিয়ার পাহাং রাজ্য

মুসলিমবান্ধব পর্যটনের বৈশ্বিক গন্তব্য হতে চায় মালয়েশিয়ার পাহাং রাজ্য

নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

হরমুজের কাছে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়া

হরমুজের কাছে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম