Logo
Logo
×
   

Advertisement

আওয়ামী লীগ

আ.লীগ কার্যালয় খুলে ইফতার বিতরণ

Advertisement

Icon

তানোর (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৪ পিএম

আ.লীগ কার্যালয় খুলে ইফতার বিতরণ

ছবি: সংগৃহীত

Advertisement

রাজশাহীর তানোরে দীর্ঘদিন পর স্থানীয় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) একটি কার্যালয় খোলা হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কলমা ইউনিয়নের দরগাডাঙ্গা এলাকায় এ অফিস খোলা হয়। এ সময় সেখানে খিচুড়ি রান্না করে ইফতারের জন্য বিতরণ করার খবর পাওয়া গেছে। 

এছাড়া দলটির নেতাকর্মীরা সেখানে ইফতারের জন্য খিচুড়ি পার্টির আয়োজন করে উৎসবও শুরু করেন। একজন আওয়ামী লীগ কর্মী ভিডিও ধারণ করে রাতে সেটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন।

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, অনেক দিন ধরে বন্ধ ছিল আমাদের এই অফিস। আমরা আজ ওপেন করলাম। অফিসটা খোলা হলো সবাইকে নিয়ে রমজানের প্রথম রোজায়। বঙ্গবন্ধুর সৈনিকরা আছে, থাকবে। 

অফিসটি ওই ইউপির ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত।

এদিকে এ ঘটনার পর ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ প্রকাশ্যে এসেছে।

এ নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান, ভোটের পরে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের পার্টি অফিস খুলেছে এমনটি বিভিন্ন সংবাদমাধ্যম ও ফেসবুকে দেখা গেছে। তাদের পার্টি অফিস দীর্ঘদিন বন্ধ থাকার পর প্রথম রমজান উপলক্ষে রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের তৃণমূল নেতাকর্মীর উদ্যোগে আওয়ামী লীগের কার্যালয় খুলে ইফতার বিতরণ করা হয়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম