Logo
Logo
×

Advertisement

আওয়ামী লীগ

তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০২:০৩ পিএম

তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

ডা. সেলিনা হায়াৎ আইভী। ফাইল ছবি

Advertisement

গণঅভ্যুত্থানের সময় সিদ্ধিরগঞ্জের রিকশাচালক তুহিন হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পুনরায় জামিন মঞ্জুর করেছেন আদালত। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন পান তিনি।

আদালত থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেন আইভী। এ সময় তিনি বলেন, ‘জয় বাংলা দাবিয়ে রাখা যাবে না।’

ডা. সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ জেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি। তিনি হাইকোর্ট থেকে তার সব মামলায় জামিনে রয়েছেন বলে জানা গেছে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই সিদ্ধিরগঞ্জের ব্র্যাক ব্যাংকের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিহত হন রিকশাচালক তুহিন। এ হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে এক নম্বর এবং ডা. সেলিনা হায়াৎ আইভীকে ১১ নম্বর আসামি করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিটে নারায়ণগঞ্জ জেলা আদালতে পৌঁছান আইভী। পরে পুলিশি কড়া পাহারায় তাকে আদালতকক্ষে নেওয়া হয়। এ সময় তার সঙ্গে বিপুলসংখ্যক আইনজীবী, সাংবাদিক ও সমর্থক উপস্থিত ছিলেন।

আদালতে শুনানিতে আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, এ মামলায় পুলিশ চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছে। তদন্তে বিস্ফোরকের কোনো আলামত পাওয়া যায়নি এবং মামলায় আইভীর সংশ্লিষ্টতারও প্রমাণ মেলেনি। নোটিশ দেওয়ার পরও মামলার বাদী ও নিহতের স্ত্রী আলেয়া আক্তার মিম আদালতে হাজির হননি।

আইনজীবী আরও বলেন, পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দেওয়ায় তারা সেটি গ্রহণের পাশাপাশি আইভীর পুনরায় জামিনের আবেদন করেছেন।

অন্যদিকে, জামিনের বিরোধিতা করে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জাকির হোসেন বলেন, এ জামিনের বিরুদ্ধে নারাজি পিটিশন দেওয়া হবে।

এর জবাবে অ্যাডভোকেট আওলাদ হোসেন ও আসামিপক্ষের অন্য আইনজীবীরা প্রশ্ন তোলেন, পিপি কোন আইনে নারাজি পিটিশন দেবেন।

উভয় পক্ষের শুনানি শেষে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ আইভীর পুনরায় জামিন মঞ্জুর করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গুলিতে ডাকাত সর্দার সাহেব আলী নিহত

গুলিতে ডাকাত সর্দার সাহেব আলী নিহত

ফতুল্লায় ভয়াবহ আগুন, ৩০ গোডাউন পুড়ে ছাই

ফতুল্লায় ভয়াবহ আগুন, ৩০ গোডাউন পুড়ে ছাই

চুয়েটের ভিসি একজন গুন্ডা: হাসনাত

চুয়েটের ভিসি একজন গুন্ডা: হাসনাত

বিএনপির দুই নেতার পদ স্থগিত

বিএনপির দুই নেতার পদ স্থগিত

সোনারগাঁয় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৪

সোনারগাঁয় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৪

ধর্ষণের সময় নারীকে হত্যা করেন সাগর

ধর্ষণের সময় নারীকে হত্যা করেন সাগর

আরও পড়ুন

তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

শাহরিয়ারের দ্বিতীয় স্ত্রী কে এই সিলভিয়া?

শাহরিয়ারের দ্বিতীয় স্ত্রী কে এই সিলভিয়া?

সিলভিয়াকে নিয়ে কলকাতায় বিলাসী জীবন শাহরিয়ারের, টাকা আসে যেভাবে

সিলভিয়াকে নিয়ে কলকাতায় বিলাসী জীবন শাহরিয়ারের, টাকা আসে যেভাবে

আত্মগোপনেই মারা গেলেন গোপালগঞ্জ জেলা আ.লীগ সভাপতি

আত্মগোপনেই মারা গেলেন গোপালগঞ্জ জেলা আ.লীগ সভাপতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম