Logo
Logo
×

Advertisement

ব্যাংক

বাহাউদ্দিন বাহার ও মেয়ে সূচনার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২২ পিএম

বাহাউদ্দিন বাহার ও মেয়ে সূচনার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

Advertisement

কুমিল্লার সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিনা বাহার সূচনার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। 

বৃহস্পতিবার সব ব্যাংকে এ সংক্রান্ত চিঠি দিয়েছে বিএফআইইউ।

অ্যাকাউন্ট জব্দের তালিকায় আরও রয়েছেন- বাহারের স্ত্রী মেহেরুন্নেছা, তার মেয়ে আয়মান বাহার ও আজিজা বাহার এবং তাহসিন বাহারের স্বামী সাইফুল আলম রনি। এদের স্বার্থসংশ্লিষ্ট সব অ্যাকাউন্টের তথ্য আগামী দুই দিনের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাবেক মন্ত্রী, এমপি, রাজনৈতিক নেতার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হচ্ছে।

Advertisement

আ ক ম বাহাউদ্দীন তাহসিনা বাহার সূচনা ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

Advertisement

আরও পড়ুন

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

বাংলাদেশ ব্যাংকের নীতিমালা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া-নাইটক্লাবের বিল দেওয়া যাবে না

ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া-নাইটক্লাবের বিল দেওয়া যাবে না

২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেনে সতর্কতা

২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেনে সতর্কতা

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংককে একগুচ্ছ নির্দেশনা অর্থ মন্ত্রণালয়ের

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংককে একগুচ্ছ নির্দেশনা অর্থ মন্ত্রণালয়ের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম