Logo
Logo
×
   

Advertisement

রূপচর্চা

বর্ষায় মুঠি মুঠি চুল পড়ছে? ঘরোয়া উপায়ে সহজ সমাধান

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১০:৩৮ পিএম

বর্ষায় মুঠি মুঠি চুল পড়ছে? ঘরোয়া উপায়ে সহজ সমাধান

ফাইল ছবি

Advertisement

বর্ষাকালে বাতাসে আর্দ্রতার কারণে মাথার ত্বকে আঠালো ভাব সৃষ্টি হয়। ফলে চুল পড়ার সমস্যাও অনেকের বেড়ে যায়। চিরুনি দিয়ে চুল আচড়ানোর পর প্রচুর চুল খসে পড়ে। এই সমস্যা থেকে উত্তরণে ঘরোয়া উপায় অবলম্বন করুনি।

পেঁয়াজের রস চুলের জন্য বেশ উপকারী। কারণ, পেঁয়াজে সালফার নামক একটি উপাদান থাকে যা চুলের প্রোটিন ‘কেরাটিন’- কে শক্তিশালী করে। এছাড়া এর মধ্যে থাকা এন্টি-ব্যাকটেরিয়াল গুণাগুণ মাথার ত্বককে সংক্রমণ থেকে রক্ষা করে। মজার ব্যপার হলো পেঁয়াজের রস থেকে ভেজালমুক্ত তেল ঘরে বসেই তৈরি করা যায়। চলুন জেনে নিই কিভাবে পেঁয়াজের রস থেকে তেল তৈরি করতে হয় এবং এটি ব্যবহারের সঠিক নিয়ম কী।

যেসব উপকরণ লাগবে

১. ১ কাপ নারিকেল তেল

২. ২-৩ টি মাঝারি আকারের পেঁয়াজ

৩. ৮-১০ টি কারিপাতা

৪. ১ চা চামচ মেথি

কীভাবে প্রস্তুত করবেন

* মেথি দানা গুলো সারারাত ভিজিয়ে রাখুন

* পরের দিন পেঁয়াজের খোসা ছড়িয়ে টুকরো করে কেটে নিন। 

* এবার পেঁয়াজ এবং ভিজিয়ে রাখা মেথিগুলো ভালেভাবে ব্লেন্ড করে নিন। 

* লোহার কড়াইয়ে বিশুদ্ধ নারিকেল ঢেলে মাঝারি আঁচে গরম করুন। 

* তেল গরম হয়ে গেলে ৮-১০ টি কারিপাতা হলিকা করে ভাজুন। 

* এখন পেঁয়াজ ও মেথির পেস্ট তেলে মিশিয়ে ২০ মিনিটের মতো অল্প আঁচে রান্না করুন।

* তেলটি ভালোভাবে ফুটে উঠলে নামিয়ে ঠান্ডা করে নিন। 

* এবার একটি পাত্রে তেল ছেঁকে নিন এবং এয়ারটাইড পাত্রে রাখুন। 

চুলের যত্নে পেঁয়াজের তেলের বিকল্প নেই। আপনার চুলকে ঝলমলে এবং ঘন রাখতে আজই ব্যবহার করুন পেঁয়াজের তৈরি তেল। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম