Logo
Logo
×
   

Advertisement

বলিউড

দক্ষিণী সিনেমায় অভিষেক সোনাক্ষীর

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১০:৫২ পিএম

দক্ষিণী সিনেমায় অভিষেক সোনাক্ষীর

সোনাক্ষী সিনহা। ফাইল ছবি

Advertisement

অবশেষে বলিউডের গণ্ডি পেরিয়ে দক্ষিণী সিনেমায় প্রবেশ করলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তার প্রথম তেলেগু সিনেমা ‘জাটধারা’-এর শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। এ সিনেমায় ‘ধনপিশাচিনী’ নামের এক ব্যতিক্রমী চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। ক্যারিয়ারে এই প্রথম অভিজ্ঞতা ভীষণই চ্যালেঞ্জিং বলে জানিয়েছেন সোনাক্ষী সিনহা।

সম্প্রতি 'জাটধারা' সিনেমাটির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে নিজের অভিজ্ঞতা শেয়ার করে নিলেন অভিনেত্রী। এ চরিত্রে তাকে কাস্ট করার জন্য পরিচালক ও নির্মাতাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

সোনাক্ষী বলেন, ‘আমি এর আগে যেসব চরিত্রে অভিনয় করেছি, এটি তার মধ্যে সবচেয়ে ব্যতিক্রমধর্মী একটি চরিত্র। একজন অভিনেতার সফলতা হলো— নানা ধরনের চরিত্রে অভিনয় করা। কঠিন ভূমিকায় নিজেকে মেলে ধরা। এ সুযোগ পেয়ে আমি সত্যিই ভীষণ গ্রেটফুল বলে জানান অভিনেত্রী।

এ চরিত্র নিয়ে আকাশছোঁয়া প্রত্যাশার কথা জানিয়ে সোনাক্ষী বলেন, আমি আমার অভিনয় সত্তার আরও একটি নতুন দিক খুঁজে পাব। পর্দায় এমন একটি চরিত্রে আমাকে দেখে দর্শক কী প্রতিক্রিয়া দেন, সেটিই দেখার অপেক্ষায় আছি। 

এদিকে স্ত্রীর ক্যারিয়ারে নতুন সংযোজনে খুশি অভিনেতা জাহির ইকবালও। তিনি বলেন, অভিনেত্রী হিসেবে সোনাক্ষীর তুলনা নেই। সে দারুণ অভিনয় করে। এ সিনেমাতেও নিজের সেরাটা দিয়েছে বলে আমি মনে করি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম