Logo
Logo
×
   

Advertisement

বলিউড

‘নিঃশ্বাস নিতে কষ্ট হয়’

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০৪:০১ পিএম

‘নিঃশ্বাস নিতে কষ্ট হয়’

Advertisement

জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী হিনা খান বর্তমানে শারীরিকভাবে খুবই দুর্বল অবস্থায় আছেন। স্তন ক্যানসারের বিরুদ্ধে দীর্ঘ লড়াই শেষে সামান্য সুস্থ হওয়ার চেষ্টা করলেও এবার তিনি বায়ুদূষণের কারণে শ্বাসকষ্টে ভুগছেন।

মুম্বাইয়ের বাতাসের মানের অবনতি তার স্বাস্থ্যের উপর সরাসরি প্রভাব ফেলেছে। হিনা সামাজিক মাধ্যমে জানিয়েছেন, বাতাসে দূষণের মাত্রা ২০৯ ছাড়িয়ে যাওয়ায় তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তিনি বলেন, ‘নিঃশ্বাস নেওয়া কঠিন হয়ে গেছে, বাইরে কাজ করাও এখন অসম্ভব। বিশেষ করে সকালে কাশি ও শ্বাসকষ্ট বাড়ছে।’

২০২৪ সালে হিনা প্রথমবার স্তন ক্যানসারের কথা প্রকাশ করেন। কেমোথেরাপি ও অস্ত্রোপচারের যন্ত্রণার মধ্যেও তিনি হার মানেননি। গত বছরই তিনি দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

হিনা আগে জানিয়েছিলেন, ক্যানসারের চিকিৎসার সময় হতাশার মুহূর্তও এসেছে, কিন্তু পরিবারের সহায়তা ও ভক্তদের ভালোবাসায় তিনি বারবার ফিরে এসেছেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম