Logo
Logo
×
   

Advertisement

বলিউড

'কাঁটা লাগা’ গানের সেই শেফালির মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন স্বামী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১০:৪৫ পিএম

'কাঁটা লাগা’ গানের সেই শেফালির মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন স্বামী

ফাইল ছবি

Advertisement

অভিনেত্রী শেফালি জারিওয়ালা ২০০০ সালের শুরুর দিকে 'কাঁটা লাগা' নামক মিউজিক ভিডিওতে তার মনোমুগ্ধকর নাচের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। পরবর্তী সময়ে 'কাঁটা লাগা গার্ল'খ্যাত নামে তিনি পরিচিতি পান। এরপর 'মুঝসে শাদি করোগি' (২০০৪) ও 'শাইতানি রসমেইন' (২০২৪)-এর মতো সিনেমায় অভিনয় এবং 'বিগ বস ১৩' ও 'নাচ বলিয়ে'-এর মতো রিয়েলিটি শোতে অংশ নিয়ে সামাজিক মাধ্যমে ঝড় ওঠান। এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি।

২০২৫ সালের ২৭ জুন মাত্র ৪২ বছর বয়সে মৃত্যুবরণ করেন অভিনেত্রী। সেই মৃত্যু নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনার গুঞ্জন ওঠে। প্রাথমিক ময়নাতদন্তের প্রতিবেদনে হৃদরোগে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়। সেই সময় জানা যায়, শেফালি নিয়মিত কিছু অ্যান্টি-এজিং ইনজেকশন ও ওষুধ গ্রহণ করতেন। চিকিৎসকদের একাংশের ধারণা ছিল— এসব ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াতেও তার মৃত্যুর পেছনে ভূমিকা রাখতে পারে। 

তবে সব বৈজ্ঞানিক ব্যাখ্যাকে ছাপিয়ে এখনো অতিপ্রাকৃত তত্ত্বে অনড় রয়েছেন স্বামী অভিনেতা পরাগ ত্যাগী, যা নিয়ে শুরু হয়েছে আবার নতুন করে বিতর্ক ও আলোচনা। শেফালির মৃত্যুর পেছনে নাকি ‘কালো জাদু’ অশুভ শক্তির প্রভাব রয়েছে বলে জানান তিনি।

সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে পরাগ ত্যাগী তার এ বিশ্বাসের কথা  জানিয়ে বলেন, অনেকে এসব বিশ্বাস না করলেও আমি করি। যেখানে ঈশ্বর আছেন, সেখানে শয়তানও আছে।

এ অভিনেতা বলেন, শেফালির জীবনের শেষ কিছু সময়জুড়ে একের পর এক অস্বাভাবিক ঘটনা ঘটছিল। এবারের ঘটনাটি ছিল অত্যন্ত শক্তিশালী এবং ভয়ংকর। ধ্যানে বসার সময় তিনি বারবার অনুভব করতেন, যেন বড় কোনো অশুভ কাজ হয়ে গেছে।

পরাগ ত্যাগী বলেন, গত বছরের নভেম্বর মাসে এক ব্যক্তির পরামর্শে শেফালি তাদের বাড়িতে দীর্ঘদিন ধরে রাখা একটি ‘পঞ্চমুখী হনুমান’ মূর্তি অন্যত্র সরিয়ে রাখতে তাকে বাধ্য করেন। মূর্তিটি সরানোর পর থেকেই সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। এবং পরে বহু চেষ্টা করেও সেটি আর খুঁজে পাওয়া যায়নি। তিনি বলেন, ওই পবিত্র মূর্তিটি সরিয়ে দেওয়ার মাধ্যমেই শেফালির সুরক্ষা কবজ নষ্ট হয়ে যায় এবং অশুভ শক্তি তাকে গ্রাস করে। এর ফলেই শেফালির মৃত্যু হয় বলে জানান এ অভিনেতা।

পরাগ ত্যাগী আরও বলেন, শেফালির মৃত্যুর প্রায় এক মাস পর কেউ তাকে আবার একটি পঞ্চমুখী হনুমানজির মূর্তি উপহার দেন। সেই সময় তিনি হনুমানজির উদ্দেশে বলেন— আপনাকে ধন্যবাদ, কিন্তু আপনি অনেক দেরি করে এসেছেন।

অভিনেতা বলেন, তিনি শতভাগ নিশ্চিত যে, শেফালির সঙ্গে কেউ খারাপ কিছু করেছে। যে এই কাজ করেছে এবং যার হাত এ ঘটনার পেছনে রয়েছে, তাকে আমি কোনো দিন ক্ষমা করব না।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম