Logo
Logo
×
   

Advertisement

বলিউড

বক্স অফিসে ‘ধুরন্ধর’-এর নতুন রেকর্ড

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৬ পিএম

বক্স অফিসে ‘ধুরন্ধর’-এর নতুন রেকর্ড

Advertisement

রণবীর সিং অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ মুক্তির পর থেকেই বক্স অফিসে তাণ্ডব চালাচ্ছে। ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকরা ছবিটি সমান তালে দেখছেন। আদিত্য ধর পরিচালিত এই স্পাই-থ্রিলার সিনেমা প্রথম সপ্তাহ থেকেই সাফল্যের ইঙ্গিত দিয়েছিল। এরপরও ওটিটিতে আসার পরেও সিনেমাটি সিনেমা হলে অসীম জনপ্রিয়তা ধরে রেখেছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রযোজনা সংস্থা ‘বি৬২’ জানিয়েছে, সিনেমাটি প্রেক্ষাগৃহে ৭৫ দিন পূর্ণ করেছে। এটি ভারতীয় বিনোদনের ইতিহাসে একটি বিরল অর্জন। নির্মাতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সাফল্যের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

বক্স অফিসের হিসাব অনুযায়ী, কেবল ভারতের বাজার থেকে সিনেমাটি আয় করেছে ৮৩৮ কোটি টাকা, যা ভারতের মাটিতে ৮০০ কোটি অতিক্রম করা প্রথম সিনেমা হিসেবে ইতিহাস গড়েছে। বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ১৩০০ কোটি টাকায়, যা বলিউডের ব্লকবাস্টার ‘জওয়ান’ এবং দক্ষিণী সিনেমা ‘পুষ্পা ২’-কেও ছাড়িয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে, ‘ধুরন্ধর’-এর সাফল্য রণবীর সিংয়ের সাম্প্রতিক ব্যর্থতাকে ঢেকে দিয়েছে।

ছবিতে নতুন এক অক্ষয় খান্নার রূপ দেখেছে দর্শক। বিশেষ করে ‘FA9LA’ র‍্যাপ গানটি ভাইরাল হয়েছে। এছাড়া অর্জুন রামপাল, মাধবন ও সঞ্জয় দত্তের ভিন্নধর্মী উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে।

এছাড়া নির্মাতারা ইতোমধ্যেই ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিক্যুয়েলের টিজার প্রকাশ করেছেন, যা ১৯ মার্চ বিশ্বজুড়ে মুক্তি পাবে। এখন দেখার বিষয়, এই সিক্যুয়েল কি প্রথম কিস্তির রেকর্ড ভাঙতে পারবে কি না।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম