Logo
Logo
×
   

Advertisement

বলিউড

চুল প্রতিস্থাপনে ব্যস্ত অভিনেতারা, কেন ব্যতিক্রম অনুপম খের

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ১০:০৬ পিএম

চুল প্রতিস্থাপনে ব্যস্ত অভিনেতারা, কেন ব্যতিক্রম অনুপম খের

অনুপম খের। ফাইল ছবি

Advertisement

বলিউডের পর্দায় নিজের গ্ল্যামার ধরে রাখতে অনেক অভিনেতাই ‘হেয়ার ট্রান্সপ্লান্ট’ বা চুল প্রতিস্থাপনের পথে হাঁটেন। কেউ গোপনে কেউ ঢাকঢোল পিটিয়ে প্রচারের স্বার্থে এ কাজ করেন। 

তবে এর ব্যতিক্রম বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। ক্যারিয়ারের শুরু থেকেই টাক মাথাতেই তাকে দেখে অভ্যস্ত দর্শক। এই লুক নিয়েই নিজেকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন অভিনেতা। 

সম্প্রতি চুল প্রতিস্থাপন নিয়ে এক প্রশ্নের জবাবে নিজের অটল অবস্থানের কথা জানালেন তিনি। অনুপম বলেন, আমি অনেক (চুল প্রতিস্থাপন) সংস্থার স্বপ্নের পুরুষ। 

অভিনয়ের খাতিরে চুল লাগানোর অনুরোধ ফিরিয়ে দেওয়ার কথা উল্লেখ করে অভিনেতা জানান, অনেক প্রতিষ্ঠান মোটা অঙ্কের পারিশ্রমিকের বিনিময়ে কেশ প্রতিস্থাপনের প্রস্তাব দিয়েছিল। বিজ্ঞাপনের প্রচারের খাতিরে হলেও তিনি যেন চুল লাগান এমন অনুরোধও এসেছে। 

কিন্তু বরাবরই মতো লোভনীয় সব প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অনুপম। তার ভাষ্যমতে, আমার কাছে এমন অনেক প্রস্তাব এসেছে যেখানে পারিশ্রমিকের বিনিময়ে কেশ প্রতিস্থাপনের কথা বলা হয়েছিল। কিন্তু আমি কখনো এতে আগ্রহী নই। তাই বরাবরের মতো সেসব প্রস্তাব ফিরিয়ে দিয়েছি।

তিনি মনে করেন, মাথায় কৃত্রিম চুল লাগালে দীর্ঘদিনের চেনা ব্যক্তিত্বে এমন পরিবর্তন আসবে, যা তার সঙ্গে একেবারেই মানানসই হবে না। শুধু নিজের ইচ্ছা নয়, এই সিদ্ধান্তের পেছনে তার ছেলের আবেগের জায়গাও জড়িয়ে আছে। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম